‘কোনো বিষয় সম্পর্কে সত্যিকার অর্থে ভালোভাবে জানতে চাইলে, সে বিষয় নিয়ে বই লেখা শুরু করাই শ্রেয়’— বেঞ্জামিন ডিজরেইলির এই উক্তিটি আমার খুব প্রিয়।
আমার কাছে পড়া ও লেখা একে অপরের পরিপূরক। জানার জন্য পড়ি, আর সেই জানাকে আরও গভীর ও সুসংহত করতে লেখার চেষ্টা করি। কারণ লিখতে গেলে না পড়ে উপায় নেই। তাই আমার লেখাগুলো মূলত পড়তে পড়তেই লেখা— যেন পড়ার টেবিল থেকেই উঠে আসা কিছু ভাবনা।
এই লেখাগুলোর মাধ্যমে যদি একজন পাঠকেরও সামান্য উপকার হয়, তবে নিজেকে ধন্য মনে করব।
লেখা সম্পর্কে আপনার যেকোনো মতামত, পরামর্শ বা সমালোচনা সাদরে স্বাগত। (যোগাযোগ)