
হেলমেটের বিভিন্ন রঙের অর্থ
নির্মাণ প্রকল্পগুলোতে আমরা বিভিন্ন রঙের হেলমেটের ব্যবহার দেখতে পাই। হেলমেটের রঙের ধরন থেকে বুঝে নেয়া যেতে পারে কে কি করছে আর জরুরি প্রয়োজনে দ্রুত সঠিক লোকটিকে ডেকে আনা যেতে পারে।
![]() |
সাদা
সাধারণত ম্যানেজার, শ্রমিকদের দায়িত্বে থাকা ব্যক্তি, প্রকৌশলী এবং স্থপতিরা সাদা রঙের হেলমেট ব্যবহার করেন। |
![]() |
বাদামী
ঝালাই বা উচ্চ তাপমাত্রা ব্যবহার করতে হয় এমন শ্রমিকরা ব্যবহার করেন। |
![]() |
সবুজ
নিরাপত্তা পরিদর্শক, নবাগত শ্রমিক এবং কর্মীরা ব্যবহার করেন। |
![]() |
হলুদ
সাধারণ শ্রমিক এবং মাটি সরানোর কাজ করছে এমন শ্রমিকরা ব্যবহার করেন। |
![]() |
নীল
কাঠমিস্ত্রি, ইলেক্ট্রিশিয়ান কিংবা অন্যান্য কারিগরি কাজ করছেন এমন লোকেরা ব্যবহার করেন। |
![]() |
কমলা
সড়কের কাজে নিয়োজিত কর্মীরা ব্যবহার করেন। |
![]() |
ধূসর
পরিদর্শকদের জন্য। |
![]() |
লাল
অগ্নিনির্বাপণ কর্মীদের জন্য। |
![]() |
গোলাপি
কেউ যথাযথ হেলমেট ব্যবহার করতে ভুলে গেলে সাময়িকভাবে গোলাপি হেলমেট দেয়া হয়। |
তবে নির্মাণ কাজের নিরাপত্তা হেলমেট বা হার্ড হ্যাটের রঙের এই নিয়ম বা কালার কোড বিশ্বজনীন নয়। পৃথিবীর বিভিন্ন দেশে এমনকি বিভিন্ন কোম্পানি কিছুটা ভিন্ন ধরনের নিয়ম অনুসরণ করে থাকে। কাজেই হেলমেট দেখে চিনে নেয়া গেলেও নিশ্চিত হতে হলে সংশ্লিষ্ট নির্মাণ প্রকল্পে কি নিয়ম অনুসৃত হচ্ছে তা জেনে নিতে হবে।




















