এরিয়া ৫১ কি?

যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত গোপনীয় ঘাঁটি হচ্ছে এরিয়া ৫১ (Area 51)। এটি এতটাই গোপনীয় যে যুক্তরাষ্ট্র সরকার দীর্ঘদিন এর অস্তিত্বই স্বীকার করেনি। মানচিত্র বা সড়ক নকশা কোন কিছুতেই এরিয়া ৫১ এর উল্লেখ করা হত না। এর আকাশাসীমায় সামরিক বা বেসামরিক কোন ধরনের বিমান প্রবেশ করতে পারে না (কেবল এরিয়া ৫১গামী বিশেষ বিমান ছাড়া)। ১৯৮৮ সালে সোভিয়েত… বাকি অংশ

কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট

কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট বা বিদ্যুৎকেন্দ্র প্রচলিত বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাগুলোর তুলনায় জ্বালানি সাশ্রয়ী। অর্থাৎ সমপরিমাণ জ্বালানি ব্যবহার করে এ ধরনের বিদ্যুৎকেন্দ্র তুলনামূলকভাবে বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে। পদার্থবিজ্ঞানের নিয়মানুযায়ী শক্তির বিনাশ নেই আবার উৎপাদনও করা সম্ভব নয় (আপেক্ষিক তত্ত্বের E=mc2 প্রসঙ্গটা থাক)। শক্তির রূপান্তর করা যায় কেবল। কিন্তু এই রূপান্তরটা শতভাগ দক্ষ নয়। যেমন… বাকি অংশ

সাবমেরিন বা ডুবোজাহাজ কিভাবে ভেসে ওঠে এবং ডুবে যায়?

সমুদ্র গবেষণা এবং সামরিক প্রয়োজনে সাবমেরিনের ব্যবহার রয়েছে। কিভাবে এই সাবমেরিন বা ডুবোজাহাজ পানির নিচ থেকে ওপরে ভেসে ওঠে, আবার ইচ্ছেমত নিচে চলে যেতে পারে? জবাবটা কঠিন কিছু নয়। প্রথম কথা হচ্ছে কোন কিছু পানিতে ভাসবে কিনা তা নির্ভর করে সেটির ঘনত্বের ওপর। কোন বস্তুর মোট ঘনত্ব যদি পানির চেয়ে কম হয় তবে ভেসে থাকবে,… বাকি অংশ

আকসু কি?

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি’র দুর্নীতি বিরোধী সংস্থা হচ্ছে আকসু। পুরো নাম এ্যান্টি করাপশন এন্ড সিকিউরিটি ইউনিট (Anti Corruption and Security Unit-ACSU)। ১৯৩০ এর দশকে বডি লাইন সিরিজ এবং ৭০ এর দশকের প্যাকার কান্ডের পর ক্রিকেট জগতে সবচেয়ে বড় অস্থিরতা তৈরি হয়েছিল ৯০ এর দশকে। বিশেষ করে ৯৯ এর বিশ্বকাপের পর। একের পর এক ম্যাচ… বাকি অংশ

বছরের বিশেষ বিশেষ দিন

বছরের বিশেষ দিনগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখলাম প্রায় প্রতিদিনই কোন না কোন বিশেষ দিবস। যাহোক তালিকাটি এখানে দিলাম। কোন ভুল থাকলে বা তথ্য সংযোজনের প্রয়োজন থাকলে জানানোর অনুরোধ রইলো। বছরের বিশেষ দিন সমূহ: জানুয়ারি ● ফেব্রুয়ারি ● মার্চ ● এপ্রিল ● মে ● জুন জুলাই ● আগস্ট ● সেপ্টেম্বর ● অক্টোবর ● নভেম্বর… বাকি অংশ

বাংলা যুক্তাক্ষর তালিকা

যুক্তাক্ষর টাইপ করা এমন কোন সমস্যা নয়। যেমন চ্ছ লিখতে চাইলে চ+্+ছ টাইপ করলেই হল। কিন্তু কয়েকটি ক্ষেত্রে ঠিক কোন কোন বর্ণ নিয়ে যুক্তাক্ষরটি তৈরি হয়েছে সেটা যুক্তাক্ষর দেথে ঠিক বোঝা যায় না। যেমন ক+ষ=ক্ষ এবং হ+ম=হ্ম। ব্যাকরণ বই থেকে যুক্তাক্ষর তালিকা দেখে নেয়াটাই এর সমাধান। তবু বুঝতে অসুবিধা হয় এমন যুক্তাক্ষরের একটি তালিকা এখানে… বাকি অংশ

বাংলা ব্লগ সাইটগুলো

বাংলা ব্লগ সাইটগুলোর বর্ণানুক্রমিক তালিকা: আড্ডা ব্লগ আমরা বন্ধু আমাদের প্রযুক্তি (ফোরাম) আমার বর্ণমালা আমার ব্লগ  ইস্টিশন ব্লগ উন্মোচন এসিএম সলভার ওপেস্ট ওয়ার্ড প্রেস বাংলা  ওয়েবালয় কফি হাউসের আড্ডা কম্পিউটার জগৎ ব্লগ কর্পোরেট ব্লগ (কর্পোরেট ম্যাগাজিনের ব্লগ) ক্যাডেট কলেজ ব্লগ কৃষি ব্লগ গণিত পাঠশালা চতুর্মাত্রিক  জিরো টু ইনফিনিটি টিউনার পেজ টিউটোরিয়াল বিডি টুডে ব্লগ টেকটিউনস… বাকি অংশ

টেক্সট কনভার্টার

একটি সময় অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে কম্পিউটারে বাংলা টাইপ করতে হত। অ্যাসকি কোডে বাংলা লেখা সম্ভব ছিল না। তবু সে অ্যাসকি কোডের জন্যই বাংলা ফন্ট ডিজাইন করে বাংলা টাইপ করার ব্যবস্থা ‘বিজয় কী বোর্ড’ অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু এ পদ্ধতিতে ইন্টারনেটে বাংলা ব্যবহারে জটিলতা দেখা দেয়। তবে ধীরে ধীরে অপারেটিং সিস্টেম ও ব্রাউজারগুলো ইউনিকোড… বাকি অংশ

ব্লগিং-এ হাতেখড়ি

নিজের লেখা ছাপার হরফে দেখার লোভ সকলেরই থাকে। একটি সময়ে এ সাধ পূরণে সংবাদপত্রই ছিল ভরসা। তবে দিন পাল্টেছে। এখন যে কেউ চাইলে বিনামূল্যে একটি ব্লগ একাউন্ট খুলে তার লেখা সারা বিশ্বের মানুষের সামনে তুলে ধরতে পারেন। ব্লগারের যেকোন লেখা পোস্ট করার সাথে সাথেই পৌঁছে যাচ্ছে সারা বিশ্বের মানুষের কাছে। গুরুতর কিছু না লিখলে কেউ… বাকি অংশ

জলবিদ্যুৎ বা পানিবিদ্যুৎ

বর্তমান যান্ত্রিক সভ্যতার মূলে রয়েছে শক্তির ব্যবহার। আদিকালে মানুষ পেশীশক্তির উপর নির্ভরশীল ছিল। পরবর্তীকালে মানুষ পশুশক্তিকে বশে এনে কাজে লাগালো। কিন্তু মানুষের প্রকৃত অর্থনৈতিক উন্নতির সূত্রপাত জড়শক্তির ব্যবহার আয়ত্ত করার পর থেকে। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে ব্রিটেন ও অন্যান্য দেশে কয়লা ও খনিজ তেলের আবিষ্কারের পর থেকে জড়শক্তির ব্যবহার শুরু হয়। যদিও মানুষ বহু প্রাচীনকাল থেকে… বাকি অংশ